Skip to content
Latest stories

Stock news

বিক্রেতা নেই দুই কোম্পানিতে

ক্রেতা থাকলেও বিক্রেতার অভাব রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ারে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কোম্পানিগুলোর শেয়ার ক্রয়ের জন্য বিক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হলো : ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স এবং ওরিয়ন ইনফিউশন।জানা গেছে, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর বুধবার ছিল ২৫.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৮.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮.১০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২.৫০ টাকা বা ৯.৭৬ শতাংশ বেড়েছে।বৃহস্পতিবার ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল 485 টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫২৪.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫২৭.৪০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৪২.৪০ টাকা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play