Skip to content
Latest stories

Stock news

বিকেলে আসছে ইনটেকের ইপিএস

আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস)। কোম্পানির পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৯ মার্চ, ২০২৩ তারিখ যথাক্রমে দুপুর ২ টা ৩০ মিনিট, বিকেল ৩ টা এবং সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে।সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২১ এবং ৩১ ডিসেম্বর, ২০২১ ও ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play