Skip to content
Latest stories

Stock news

বিকেলে আসছে ২ কোম্পানির ইপিএস

আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস)। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানি দুটি হচ্ছে-এসএস স্টিল লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ৫ মার্চ, ২০২৩ তারিখ সন্ধ্যা সাড়ে ৬ টায় অনুষ্ঠিত হবে।সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ এবং ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত সময়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে।সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ এবং ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত সময়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play