Skip to content
Latest stories

Stock news

বিকালে আসছে সোনালী আঁশের ইপিএস

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা আজ বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।সভায় কোম্পানিটির চলতি ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪৪ পয়সা। আগের বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৯ টাকা ৪৮ পয়সায়।সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ বোনাস ডিভিডেন্ডে দিয়েছে সোনালী আঁশ। আলোচ্য অর্থবছরে বড় বোনাস ডিভিডেন্ড দেওয়ার পরও চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ইতিবাচক রয়েছে। বিনিয়োগকারীরা আশা করছেন দ্বিতীয় প্রান্তিকেও ইপিএস ইতিবাচক থাকতে পারে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play