Skip to content
Latest stories

Stock news

বিকালে আসছে চার কোম্পানির ইপিএস ও ডিভিডেন্ড

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ বুধবার (১৯ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হবে। কোম্পানি বোর্ড সভা শেষে বিনিয়োগকারীদের জন্য ইপিএস ও ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দিবেন। কোম্পানি চার টির মধ্যে রয়েছে গ্রামীণফোন, জেমিনি সী ফুড, আমান ফিড এবং শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।গ্রামীণফোন : প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আজ বেলা ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় (জুলাই থেকে সেপ্টেম্বর ২২) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।জেমিনি সী ফুড: প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আজ বিকেল ৪টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভা থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি ডিভিডেন্ডে ঘোষণা আসতে পারে।আমান ফিড: কোম্পানিটির পর্ষদ সভা আজ বেলা ৩টা অনুষ্ঠিত হবে। সভা থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি ডিভিডেন্ডে ঘোষণা আসতে পারে।শাহজালাল ইসলামী ব্যাংক: প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আজ বেলা ৪টা অনুষ্ঠিত হবে। সভায় (জুলাই থেকে সেপ্টেম্বর ২২) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play