Skip to content
Latest stories

Stock news

বিকালে আসছে আট কোম্পানির ইপিএস ও ডিভিডেন্ড

শেয়ারবাজারে তালিকাভুক্ত আট কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ রোববার (২৩ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হবে। কোম্পানি বোর্ড সভা শেষে বিনিয়োগকারীদের জন্য ইপিএস ও ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দিবেন। কোম্পানি আটটির মধ্যে রয়েছে সানলাইফ ইন্সুরেন্স, জিএসপি ফাইন্যান্স, আইপিডিসি, সেন্ট্রাল ইন্সুরেন্স, ইউসিবি, মেঘনা লাইফ, লাভেলো এবং শ্যামপুর সুগার মিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সানলাইফ : প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আজ বেলা ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় (জুলাই থেকে সেপ্টেম্বর ২২) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।জিএসপি ফাইন্যান্স: প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আজ বেলা ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় (এপ্রিল থেকে জুন ২২) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।আইপিডিসি: প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আজ বেলা ৩টা অনুষ্ঠিত হবে। সভায় (জুলাই থেকে সেপ্টেম্বর ২২) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।সেন্ট্রাল ইন্সুরেন্স: প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আজ বেলা ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় (জুলাই থেকে সেপ্টেম্বর ২২) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।ইউসিবি: প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আজ বেলা ৩টা অনুষ্ঠিত হবে। সভায় (জুলাই থেকে সেপ্টেম্বর ২২) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।মেঘনা লাইফ: প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় (জুলাই থেকে সেপ্টেম্বর ২২) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।লাভেলো: প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আজ বিকেল ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভা থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি ডিভিডেন্ডে ঘোষণা আসতে পারে।শ্যামপুর সুগার: প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আজ বিকেল ২ টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি ডিভিডেন্ডে ঘোষণা আসতে পারে। এছাড়াও কোম্পানিটি পর্ষদ সভায় (জুলাই থেকে সেপ্টেম্বর ২২) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play