Skip to content
Latest stories

Stock news

বিকালে আসছে ৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির আজ বিকালে বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি ৬টি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড এবং বিভিন্নপ্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। লংকাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।কোম্পানিগুলোর বোর্ড সভার সময় উল্লেখ করা হলো:কোম্পানিগুলোর মধ্যে সমতা লেদারের বিকেল চারটায়, আইসিবির বিকাল তিনটায়, দেশ গার্মেন্টসের বিকাল তিনটায়, সালভো কেমিক্যাল এর বিকাল তিনটায়, জি কিউ বলপেনের বিকাল সাড়ে তিনটায় এবং ফু-ওয়াং সিরামিকের বিকাল সাড়ে তিনটায় বোর্ড সভা অনুষ্ঠিত হবে।কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং সিরামিক৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play