Skip to content
Latest stories

Stock news

বিকালে ৬ কোম্পানির বোর্ড সভা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানির লভ্যাংশ এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ (১৭ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হলো : জেএমআই সিরিঞ্জ, তমিজউদ্দিন টেক্সটাইল, ফাস ফাইন্যান্স, পেনিনসুলা, প্রভাতী ইন্স্যুরেন্স এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।কোম্পানিগুলোর মধ্যে জেএমআই সিরিঞ্জের দুপুর আড়াইটায়, তমিজউদ্দিন টেক্সটাইলের বিকাল ৩টায়, ফাস ফাইন্যান্সের বিকাল সাড়ে ৩টায়, পেনিনসুলার বিকাল সাড়ে ৩টায়, প্রভাতী ইন্স্যুরেন্সের দুপুর আড়াইটায় এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।কোম্পানিগুলোর মধ্যে জেএমআই সিরিঞ্জ, তমিজউদ্দিন টেক্সটাইল, ফাস ফাইন্যান্স ও পেনিনসুলার বোর্ড সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আর প্রভাতী ইন্স্যুরেন্স ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের বোর্ড সভা প্রান্তিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play