Skip to content
Latest stories

Stock news

বিজিআইসির শেয়ারদর বেড়েছে ১৭ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১৭ শতাংশের বেশি বেড়েছে। এর মাধ্যমে আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুসারে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বিজিআইসির শেয়ারদর ছিল ৪৮ টাকা ৩০ পয়সায়, সপ্তাহ শেষে যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ টাকা ২০ পয়সায়। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১০ টাকা ৯০ পয়সা বা ১৭ দশমিক ৪৬ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ৯২ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ১৮ কোটি ৪৩ লাখ ৮৫ হাজার টাকা। সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৮ পয়সা

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play