Skip to content
Latest stories

Stock news

বি’গ্রুপের চার কোম্পানির সর্বোচ্চ রিটার্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘বি’ক্যাটাগরীর কোম্পানিগুলোর মধ্যে গেলো সপ্তাহে সবচেয়ে বেশি বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে চার কোম্পানি। যে কারণে গত সপ্তাহে চার কোম্পানির বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।সর্বোচ্চ রিটার্ন দেওয়া ছার কোম্পানির মধ্যে রয়েছে ইস্টার্ন ক্যাবলস, আইটি কনসালটেন্ট, পদ্মা ইসলামি লাইফ এবং ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।এই চার কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে ইস্টার্ন ক্যাবলস লিমিটেড। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ১৯০ টাকা। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২৮ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৮ টাকা ৩০ পয়সা বা ২০.১৬ শতাংশ।এদিকে, সপ্তাহের শুরুতে আইটি কনসালেটেন্টের শেয়ার লেনদেন হয়েছে ৩৩ টাকা ১০ পয়সায়। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৯ টাকা ২০ পয়সায়। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬ টাকা ১০ পয়সা বা ১৮.৪৩ শতাংশ।সপ্তাহের শুরুতে পদ্মা লাইফের শেয়ার লেনদেন হয়েছে ৪৭ টাকা ৩০ পয়সায়। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৩ টাকা ২০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫ টাকা ৯০ পয়সা বা ১২.৪৭ শতাংশ।অন্যদিকে, সপ্তাহের শুরুতে ইনফর্মেশন সার্ভিসেসের শেয়ার লেনদেন হয়েছে ৫৯ টাকা ৭০ পয়সায়। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৭ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭ টাকা ৪০ পয়সা বা ১২.৪০ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play