Skip to content
Latest stories

Stock news

বিএটিবিসির অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকের (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) ফলাফলের উপর ভিত্তি করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।কোম্পানিটি আলোচিত সময়ের জন্য শেয়ারহোল্ডারদেরকে ১০০ শতাংশ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ১০ টাকা লভ্যাংশ দেওয়া হবে। গত বছর তৃতীয় প্রান্তিক শেষ হওয়ার পর কোম্পানিটি ১২৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছিল।সোমবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২১ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওই তারিখে যাদের কাছে শেয়ার থাকবে, কেবল তারা-ই ঘোষিত লভ্যাংশ পাবেন।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play