Skip to content
Latest stories

Stock news

বিএটিবিসির মুনাফা বেড়েছে ১৫ শতাংশ

চলতি ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) আয় ও কর-পরবর্তী নিট মুনাফা দুটিই বেড়েছে। এর মধ্যে নিট মুনাফা বেড়েছে প্রায় ১৫ শতাংশ।বহুজাতিক কোম্পানিটি অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে বিএটিবিসির মোট আয় হয়েছে ২৬ হাজার ৫৭১ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ২৪ হাজার ৪৪৩ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ২ হাজার ১২৮ কোটি টাকা বা ৮ দশমিক ৭১ শতাংশ। প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ হাজার ৩২৪ কোটি টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ১৫৬ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৬৮ কোটি টাকা বা ১৪ দশমিক ৫১ শতাংশ। প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৪ টাকা ৫২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২১ টাকা ৪১ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৭ টাকা ৬৫ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play