Skip to content
Latest stories

Stock news

বিএটিবিসির লেনদেন বন্ধ আজ

নির্ধারিত রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে আজ পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি)। আগামী সপ্তাহে প্রথম কার্যদিবস থেকে কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশের সুপারিশ করেছে বিএটিবিসির পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ২৯ মার্চ বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করবে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আজ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play