Skip to content
Latest stories

Stock news

বিএসসির ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেডের ২৯ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে ডিএসইর সর্বোচ্চ লেনদেনের তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুসারে, গতকাল ডিএসইতে বিএসসির মোট ২১ লাখ ৬৯ হাজার ৭৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ছিল ২৯ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬০ কোটি ৬৯ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৬ কোটি ২৫ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রাতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৩৪ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৬ টাকা ৫০ পয়সায়।সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিএসসি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২৫ কোটি ৮১ লাখ টাকা। এর আগের হিসাব বছরে মুনাফা ছিল ৭২ কোটি ৩ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২১৩ দশমিক ৪৯ শতাংশ। সর্বশেষ হিসাব বছরে কোম্পানাটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৮০ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৭২ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play