Skip to content
Latest stories

Stock news

বিএসইসিতে এপিএ চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এবং নির্বাহী পরিচালকদের মধ্যে অভ্যন্তরীণ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২২-২৩ স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) এই চুক্তি স্বাক্ষর হয়।মন্ত্রিপরিষদ বিভাগের গাইডলাইন অনুসরণপূর্বক সরকারের ভিশন-২০৪১ ‘উন্নত বাংলাদেশ বিনির্মাণ’-এ সহায়ক হিসেবে কমিশনের ভিশন ‘স্বয়ংক্রিয়, টেকসই ও উন্নত পুঁজিবাজার’ প্রতিষ্ঠায় এই চুক্তি ভূমিকা পালন করবে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিশনের চেয়ারম্যান, সকল কমিশনার, সকল নির্বাহী পরিচালক এবং এপিএ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play