Skip to content
Latest stories

Stock news

বিবিএসের ঋণমান ‘এ প্লাস’ ও ‘এসটি-থ্রি’

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানিটির অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসবি)। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে প্রকৌশল খাতের কোম্পানিটি।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিবিএস লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৭৪ পয়সায়।৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে বিবিএসের পরিচালনা পর্ষদ। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। এর আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ২২ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৫ টাকা ৭০ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৪ টাকা ২৬ পয়সায়।৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিবিএসের পরিচালনা পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে বিবিএসের কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৩ কোটি ৬১ লাখ টাকা। যেখানে আগের বছরে নিট মুনাফা ছিল ১০ কোটি ৮৭ লাখ টাকা। এর আগে ২০১৯-২০ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play