Skip to content
Latest stories

Stock news

বহুজাতিক বিনিয়োগকারীদের মাথায় হাত

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক ১২টি কোম্পানির মধ্যে গত সপ্তাহে দুই কোম্পানির শেয়ারদর বাড়লেও বাকি নয়টি কোম্পানিরই শেয়ারদর ফ্লোর প্রাইসে অবস্থান করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিগুলোর সর্বশেষ সপ্তাহের শেয়ারদর ওঠানামার পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।জানা গেছে, শেয়ার দর বৃদ্ধি পাওয়া দুই কোম্পানির মধ্যে রয়েছে বাটা সু এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। এছাড়াও ফ্লোর প্রাইসে অবস্থান করা নয় কোম্পানির মধ্যে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ, সিঙ্গার বিডি, আরএকে সিরামিক, গ্রামীণফোন, লিনডে বিডি, রেকিট বেনকিজার, ইউনিলিভার কঞ্জুমার কেয়ার, ম্যারিকো এবং বার্জার পেইন্টস লিমিটেড।ডিএসইর তথ্য অনুযায়ী, দেশের শীর্ষ পাদুকা কোম্পানি বাটা সুর শেয়ারদর ১৩ নভেম্বর ছিল ৯২৬ টাকা ৪০ পয়সায়, যা বৃহস্পতিবার বেড়ে দাঁড়ায় ৯৬৫ টাকা ৭০ পয়সায়। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ২৪ শতাংশ বা ৩৯ টাকা ৩০ পয়সা।সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ১৩ নভেম্বর সপ্তাহের প্রথম কার্যদিবস শেয়ার দর ছিল ৬৭ টাকা ১০ পয়সা, যা বৃহস্পতিবার বেড়ে দাঁড়ায় ৬৭ টাকা ৮০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ দশমিক ০৪ শতাংশ বা ৭০ পয়সা।ফ্লোর প্রাইসে অবস্থান করা আট কোম্পানির মধ্যে রয়েছে সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের শেয়ারদর ৪২ ৯০ টাকায়, বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর ছিল ১ হাজার ৩৯৭ টাকা ৭০ পয়সায়, টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের শেয়ার দর ছিল ২৮৬ টাকা ৬০ পয়সায়, ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার (বিডি) লিমিটেডের শেয়ারদর ছিল ৪ হাজার ৭৬০ টাকা ৭০ পয়সায়, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড শেয়ারদর ছিল ১৭৯ টাকা ১০ পয়সায়, প্রকৌশল খাতের অন্যতম শীর্ষ কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর ১৫১ টাকা ৯০ পয়সায়, রঙ উৎপাদনকারী কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর ছিল ১ হাজার ৭১১ টাকা ৬০ পয়সায়, তামাক খাতের বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর ৫১৮ টাকা ৭০ পয়সায়, ইউনিলিভার কঞ্জুমার কেয়ারে শেয়ার দর ছিল ২ হাজার ৮৪৯ টাকায় এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর ছিল ২ হাজার ৪২১ টাকা ৫০ পয়সায়ফ্লোর প্রাইসে অবস্থান করছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play