Skip to content
Latest stories

Stock news

বেঙ্গল উইন্ডসরের শেয়ারদর কমেছে ২৫ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২৫ শতাংশের বেশি কমেছে। এ দরপতন নিয়ে আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ দর কমার তালিকায় শীর্ষে অবস্থানে করছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকসের শেয়ারদর ছিল ৩৯ টাকা ১০ পয়সা। সপ্তাহ শেষে শেয়ারদরটির দর কমে দাঁড়িয়েছে ২৯ টাকা ২০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৯ টাকা ৯০ পয়সা বা ২৫ দশমিক ৩২ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৩৭ কোটি ১২ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ৭ কোটি ৪২ হাজার ৫৮ হাজার ৪০০ টাকা। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৯ পয়সা। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৩ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৬৬ পয়সায়। ২০২১-২২ হিসাব বছরে উদ্যোক্তা ও পরিচালক বাদে অন্যান্য বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫২ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৫০ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৫ টাকা ৩৫ পয়সা। এর আগের ২০২০-২১ হিসাব বছরে উদ্যোক্তা ও পরিচালক বাদে অন্যান্য বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৫০ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ১২ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play