Skip to content
Latest stories

Stock news

বে লিজিংয়ের বোনাস লভ্যাংশে অসম্মতি বিএসইসির

: শেয়ারবাজারে তালিকাভুক্ত বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের ঘোষিত বোনাস লভ্যাংশে সম্মতি দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।বোনাস লভ্যাংশ বিতরণে কোম্পানিটি বিএসইসির কাছে অনুমতির আবেদন করে। কিন্তু বিএসইসি কোম্পানিটির ঘোষিত বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দেয়নি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play