Skip to content
Latest stories

Stock news

বছরজুড়ে কমেছে আইপিও আর রাইটের পরিমাণও

বিদায়ী বছরে পুঁজিবাজারে মন্দার কারণে কমেছে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ও রাইট শেয়ার ইস্যুর পরমাণ। ২০২২ সালে আইপিওর মাধ্যমে ৬টি কোম্পানি মাত্র ৭১৩ কোটি ৭৮ লাখ ১০ হাজার টাকা সংগ্রহ করে। যেখানে ২০২১ সালে ১৯টি কোম্পানি ১ হাজার ৮৫৮ কোটি ৪৪ লাখ টাকা আপিওর মাধ্যমে সংগ্রহ করেছিল।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, ২০২২ সালে ৬টি কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে ৭১৩ কোটি ৭৮ লাখ ১০ হাজার টাকা মূলধন সংগ্রহ করে৷ এর মধ্যে ২টি কোম্পানি প্রিমিয়াম বাবদ মূলধন সংগ্রহ করে ৮৭ কোটি ৫২ লাখ টাকা।LankaBangla securites single pageএছাড়াও ১টি পারপিচ্যুয়াল বন্ড এবং ১টি মিউচ্যুয়াল ফান্ড প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে ৭৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করে এবং ১ পারপিচ্যুয়াল বন্ড প্রাইভেট প্লেসম্যান্টের মাধ্যমে ৪০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করে৷অপরদিকে, ২০২১ সালে ১৯টি কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও’র মাধ্যমে মোট ১ হাজার ৮৫৮ কোটি ৪৪ লাখ টাকা মূলধন সংগ্রহ করা হয়৷ এর মধ্যে ১৪টি কোম্পানি (৩টি কোম্পানির প্রিমিয়ামসহ) ১ হাজার ২৩৩ কোটি ৩৬ লাখ টাকা মূলধন উত্তোলন করে৷ একটি সুকুক বন্ড ৪২৫ কোটি এবং ৪টি পারপিচ্যুয়াল বন্ড ২,০০০ মিলিয়ন মূলধন সংগ্রহ করেছিল৷রাইট শেয়ার ইস্যু২০২২ সাল ১টি কোম্পানি ১ কোটি ৯ লাখ ৮০ হাজার রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ১০ কোটি ৯৮ লাখ টাকা মূলধন সংগ্রহ করে৷অপরদিকে ২০২১ সালে ২টি কোম্পানি ৫ কোটি ১৮ লাখ ৪০ হাজার ৫১.৮৪ মিলিয়ন রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ৭৭ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা মূলধন সংগ্রহ করে৷ এর প্রিমিয়াম বাবদ মূলধন সংগ্রহ করে ২৫ কোটি ৯২ লাখ টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play