Skip to content
Latest stories

Stock news

বছর শুরু পতনে, লেনদেন দুইশত কোটি টাকার নিচে

বিদায়ী বছরের শেষ কার্যদিবস উত্থান হলেও নতুন বছর বা ২০২৩ সালের প্রথম কার্যদিবস রবিবার (০১ জানুয়ারি) পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। ডিএসইতে আজ লেনদেন আবার দুইশত কোটি টাকার নিচে নেমেছে। আগের কার্যদিবসের মতো আজও লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১.৪৪ পয়েন্ট বা ০.১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ১৯৫.৩৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.২৪ পয়েন্ট বা ০.২৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১.৬৯ পয়েন্ট বা ০.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৫.৫৯ পয়েন্টে এবং দুই হাজার ১৯৩.৬০ পয়েন্টে।ডিএসইতে আজ ১৭৮ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৬৭ কোটি ২৯ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৪৫ কোটি ৭১ লাখ টাকার।ডিএসইতে আজ ৩৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯টির বা ৫.৭৬ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪৯টির বা ৪৫.১৫ শতাংশের এবং ১৬২টির বা ৪৯.০৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩১.৯৯ পয়েন্ট বা ০.১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৯৬.০৩ পয়েন্টে। সিএসইতে আজ ১৪০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪টির দর বেড়েছে, কমেছে ৪২টির আর ৮৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play