Stock news
বাটা সুয়ের ডিভিডেন্ড প্রেরণ
শেয়ারবাজারে তালিকাভুক্ত বাটা সু বাংলাদেশ লিমিটেডের ডিভিডেন্ড বিনিয়োগকারীদের হিসাবে প্রেরণ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত অন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।উল্লেখ্য, আলোচ্য অর্থবছরে কোম্পানিটি ২৬০ শতাংশ অন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।