Skip to content
Latest stories

Stock news

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের এজিএম অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডের বিজিআইসি টাওয়ারে অবস্থিত ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে এজিএম অনুষ্ঠিত হয়।বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এজিএম এ সভাপতিত্ব করেন।বিআইসিএম এর অন্যান্য সদস্যগণ বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play