Skip to content
Latest stories

Stock news

বাজার উত্থানের সর্বোচ্চ চেষ্টায় তিন কোম্পানি

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস (২০ সে‌প্টেম্বর) মঙ্গলবার সূচক কমেছে ৪.২২ পয়েন্ট। সূচ‌কের এমন পতনের দিনেও সূচককে টেনে উঠানোর স‌র্বোচ্চ অবদান ছি‌লো তিন কোম্পানি। এই তিন কোম্পানির অবদানে আজ ডিএসইর সূচকের উত্থান হয়েছে ৮.২৫ পয়েন্ট। যা ডিএসইর মোট সূচক পতনের দ্বিগুণ। এই তিন কোম্পানির মধ্যে র‌য়ে‌ছে লাফার্জহোলসিম, শাহজিবাজার পাওয়ার এবং একমি ল্যাবরেটরীজ লিমিটেড। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে আজ সূচক টেনে তুলতে সবচেয়ে বেশি অবদান রেখেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩.৫০ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর বাড়ার কারণে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪.৫৬ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৯ টাকা ৮০ পয়সায়।সূচক টেনে তোলার চেষ্টায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.১৭ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২.০৯ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯৫ টাকা ২০ পয়সায়।সূচক টেনে তোলার তৃতীয় কোম্পনি ছিল একমি ল্যাবরেটরীজ লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫.৩৩ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১.৬০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০২ টাকা ৮০ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play