Skip to content
Latest stories

Stock news

বাজার উত্থানের স‌র্বোচ্চ চেষ্টায় তিন কোম্পা‌নির

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস (১০ অ‌ক্টোবর) সোমবার সূচক ক‌মেছে ১২০ পয়েন্ট। সূচ‌কের এমন পত‌নেও সূচক‌কে টে‌নে উঠা‌নোর স‌র্বোচ্চ চেষ্টায় ছি‌লো তিন কোম্পানি। এই তিন কোম্পানির অবদানে আজ ডিএসইর সূচকের উত্থান হয়েছে ৬ পয়েন্ট। এই তিন কোম্পানির মধ্যে র‌য়ে‌ছে সোনালী পেপার, ও‌রিয়ন ইন‌ফিউশন এবং ত‌মিজউ‌দ্দিন টেক্সটাইল লি‌মি‌টেড। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে আজ সূচক টেনে তুলতে সবচেয়ে বেশি অবদান রেখেছে সোনালী পেপার অ‌্যান্ড বোর্ড মিলস লিডম‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫.৭৮ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর বাড়ার কারণে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২.৬০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৩৯ টাকা ৭০ পয়সায়।সূচক টেনে তোলার চেষ্টায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ও‌রিয়ন ইন‌িফিউশন লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬.১০ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২.২৫ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮১০ টাকা ২০ পয়সায়।সূচক টেনে তোলার তৃতীয় কোম্পনি ছিল ত‌মিজউ‌দ্দিন টেক্সটাইল লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫.৯৩ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ০.৭৯ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৪১ টাকা ৩০ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play