Skip to content
Latest stories

Stock news

বাজার পত‌নের সম্পূর্ণ দায় চার কোম্পা‌নির

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৩ অ‌ক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ক‌মেছে ১৪ পয়েন্ট। সূচ‌কের এমন পত‌নে সম্পুর্ণ দায় চার কোম্পা‌নির। এই চার প্রতিষ্ঠা‌নের দায়ে আজ সূচক কমেছে সা‌ড়ে ১৪ পয়েন্টের বে‌শি। এই চার প্রতিষ্ঠা‌নের ম‌ধ্যে র‌য়ে‌ছে বে‌ক্সিম‌কো, ও‌রিয়ন ফার্মা, বে‌ক্সিম‌কো ফার্মা এবং বসুন্ধরা পেপার মিলস লি‌মি‌টেড। আমারস্টক সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্রমতে, আজ বে‌ক্সিম‌কো লি‌মি‌টেড সবচেয়ে বেশি সূচক টেনে নামানোর চেষ্টায় ছিলো। ডিএসইর সূচক নামানোর ক্ষেত্রে আজ কোম্পানিটির দায় ছিলো ৪.৬৬ পয়েন্ট। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ১.২২ শতাংশ। যে কারণে ডিএসইর সূচক ক‌মেছে ৪.৬৬ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২৯ টাকা ৯০ পয়সায়।আরও পড়ুন: নাভানা ফার্মার আইপিও শেয়ার বরাদ্দডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে দ্বিতীয় কোম্পানি ছিল ও‌রিয়ন ফার্মা‌সি‌টিক‌্যালস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ৩.৪২ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ৩.১৮ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩৪ টাকায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে তৃতীয় কোম্পানি বে‌ক্সিম‌কো ফার্মা‌সি‌টিক‌্যালস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ১.১৮ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ২.৯৬ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬৭ টাকা ৮০ পয়সায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে চতুর্থ কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ৫.৪৫ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ২.৯৪ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৮ টাকা ৪০ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play