Skip to content
Latest stories

Stock news

বাজার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন বিএসইসি চেয়ারম্যান

চলমান বাজার পরিস্থিতি নিয়ে জরুরী বৈঠকে ডেকেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (৪ জানুয়ারি) বিকেল ৩টা ৩০ মিনিটে কমিশনের মাল্টিপারপাস হলে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে।বিএসইসি সূত্রে জানা গেছে, সভায় পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, বাজার মধ্যস্থতাকারীগণ এবং বিএসইসির কমিশনারগণ উপস্থিত থাকবেন।জানা গেছে, দেশের পুঁজিবাজারে কয়েকদিন যাবৎ দরপতন অব্যাহত রয়েছে। বড় পতনে প্রতিদিনই বিনিয়োগকারীরা পুঁজি হারাচ্ছে। তাই বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে এ বৈঠকে বসবে বিএসইসি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play