Skip to content
Latest stories

Stock news

বাজার মূলধন বেড়েছে আড়াই হাজার কোটি টাকা

গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বাজার মূলধন বেড়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষেবাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৫ হাজার ৫৯১ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৬৩ হাজার ১১৫ কোটি টাকা। অর্থাৎ গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৪৭৬ কোটি টাকা।সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।বিশ্লেষণে দেখা গেছে, প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৬৪৬ কোটি ২৪ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৩৫৮ কোটি ৭৮ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ২৮৭ কোটি ৪৬ লাখ টাকা বা ৮০ দশমিক ১২ শতাংশ।সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫৮৪ কোটি ৯৭ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ১ হাজার ৭৯৩ কোটি ৯৩ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন কমেছে ৭৯১ কোটি ৪ লাখ টাকা বা ৪৪ দশমিক ১০ শতাংশ। মোট লেনদেন কম হারে বাড়ার কারণ গত সপ্তাহে এক কার্যদিবস কম লেনদেন হয়েছে।সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। কমেছে ২৩টির দাম। আর অপরিবর্তিত রয়েছে ২২৫টির দাম।এতে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৪৬ দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক ৭৫ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৮ দশমিক ৬৩ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ।ডিএসই-৩০ সূচকও বেড়েছে। সপ্তাহজুড়ে সূচকটি বেড়েছে ১০ দশমিক ৬৮ পয়েন্ট বা দশমিক ৪৮ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমেছিলো ৫ দশমিক শূন্য ৫ পয়েন্ট বা দশমিক ২৩ শতাংশ।শরিয়াহ সূচক গত সপ্তাহে বেড়েছে ৫ দশমিক শূন্য ৪ পয়েন্ট বা দশমিক ৩৭ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১ দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ।সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫৪ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার টাকা, যা মোট লেনদেনের ৫ দশমিক ৯৮ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ১২৭ কোটি ৩৪ লাখ ১৭ হাজার টাকা। ১১৫ কোটি ১৬ লাখ ৬৮ হাজার টাকা লেনাদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট।লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ইস্টার্ন হাউজিং, এডিএন টেলিকম, শাহিনপুকুর সিরামিকস, জেমিনি সি ফুড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বসুন্ধরা পেপার এবং আমরা নেটওয়ার্ক।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play