Skip to content
Latest stories

Stock news

বাজার মূলধন বেড়েছে ২৭ হাজার কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক সপ্তাহে বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে ২৭ হাজার কোটি টাকা। সপ্তাহজুড়ে এক্সচেঞ্জটির সব সূচক বৃদ্ধি পেলেও আগের সপ্তাহের তুলনায় কমেছে লেনদেন।সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৩০ দশমিক ২৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২১৫ পয়েন্টে।প্রধান সূচকের সঙ্গে গেল সপ্তাহে অপর দুই সূচকও বৃদ্ধি পেয়েছে। পাঁচ কার্যদিবসে ‘ডিএস ৩০’ সূচকে ২৬ দশমিক ৪৬ পয়েন্ট এবং ‘ডিএসই এস’ সূচকে ১৬ দশমিক ২১ পয়েন্ট যোগ হয়েছে।গত এক সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৪৩ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকা। সপ্তাহজুড়ে এক্সচেঞ্জটিতে ২ হাজার ২৪ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।লেনদেন কমলেও সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে ২৭ হাজার ১২১ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৭৪৭ কোটি ২৬ লাখ ৪১ হাজার ৭৫০ টাকায়।সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৭১টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ৪০ কোম্পানির, বিপরীতে ৫৬ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play