Skip to content
Latest stories

Stock news

আয় ও মুনাফা দুটোই বেড়েছে এমজেএল বিডির

চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় আয় ও নিট মুনাফা দুটোই বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশ লিমিটেডের। এর মধ্যে সমন্বিত আয় ২০ শতাংশ ও সমন্বিত নিট মুনাফা ১০ শতাংশের বেশি বেড়েছে। জ্বালানি খাতের কোম্পানিটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে এমজেএল বাংলাদেশের সমন্বিত নিট আয় হয়েছে ৭৯৫ কোটি ৩ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৬০ কোটি ৮৮ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির এ আয় বেড়েছে ১৩৪ কোটি ১৪ লাখ টাকা বা ২০ দশমিক ৩০ শতাংশ। প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৬৯ কোটি ৩২ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬২ কোটি ৮৮ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ৬ কোটি ৪৪ লাখ টাকা বা ১০ দশমিক ২৪ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৭ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ৬৮ পয়সায়।৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে এমজেএল বাংলাদেশের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৬ টাকা ৩৬ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৭ টাকা ৫৩ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৪০ টাকা ৫৫ পয়সায়, যা আগের বছরের ৩০ জুন শেষে ছিল ৩৯ টাকা ৬৯ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play