Skip to content
Latest stories

Stock news

আয় কমেছে স্যালভো কেমিক্যালের

শেয়ারবাজারে তালিকাভুক্ত স্যালভো কেমিক্যাল লিমিটেড সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এবার কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। সোমবার (২৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) স্যালভো কেমিক্যালের শেয়ারপ্রতি আয় হয়েছে ৩৭ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএসের পরিমাণ ছিল ৮০ পয়সা।হিসাববছরের দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৯৯ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএসের পরিমাণ ছিল ১ টাকা ৩৫ পয়সা।ডিসেম্বর, ২০২২ শেষে স্যালভো কেমিক্যালের শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ৪২ পয়সা

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play