Skip to content
Latest stories

Stock news

আয় কমেছে ওরিয়ন ফার্মার

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে।সোমবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৯ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৭২ পয়সা।হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯১ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০২ টাকা ০২ পয়সা।গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৯১ টাকা ৭৫ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play