Skip to content
Latest stories

Stock news

আতঙ্কে পতনের ধারা অব্যাহত

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক কমে তিন মাস আগের অবস্থানে নেমে এসেছে। শেয়ারবাজার থেকে আতঙ্ক না কাটায় এমন পতন অব্যাহত রয়েছে বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা। তবে ফ্লোর প্রাইস তুলে দেওয়া নিয়ে বিনিয়োগকারীদের মাঝে যে আতঙ্ক কাজ করছে, তা গুজব বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।শুধু তাই নয়, ফ্লোর প্রাইস বহাল রাখার বিষয়ে দৃঢ় অবস্থানে রয়েছে বলেও সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ।আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৪.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ১৯০.৯৮ পয়েন্টে। যা গত তিন মাসের মধ্যে সর্বনিন্ম। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৮৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২.৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৪২.৯৯ পয়েন্টে এবং দুই হাজার ১৭৭.৪১ পয়েন্টে।ডিএসইতে আজ ৩৫১ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭০ কোটি ৯৮ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪২২ কোটি ৮৮ লাখ টাকার।ডিএসইতে আজ ৩০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩টির, শেয়ার দর কমেছে ৭২টির এবং ২১৯টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬০.৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৮৩.২৮ পয়েন্টে। সিএসইতে আজ ১৩৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২টির দর বেড়েছে, কমেছে ৫২টির আর ৭০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play