Skip to content
Latest stories

Stock news

আশার আলো জেগেছে শেয়ারবাজারে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। দিনের শুরুতে সূচকের উর্ধ্বগতি থাকলেও, দিনের শেষে সূচকের পতনের মাধ্যমে দিন শেষ হয়েছে। সূচক কমলেও আজকের লেনদেনের গতি বিনিয়োগকারীদের মাঝে আশার আলো জাগিয়েছে।দীর্ঘদিন লেনদেনের গতি কমার কারণে শেয়ারবাজারে তারল্য সংকট দেখা দিয়েছিল। কিন্তু গেলো কয়েকদিন ক্রমাগত লেদেন বৃদ্ধির কারণে বাজারে তারল্য বৃদ্ধি হচ্ছে। তারল্যের এমন গতি অব্যহত থাকলেও বাজার ক্রমাগত সামনের দিকে এগিয়ে যাবে আশা করছেন বিনিয়োগকারীরা।তবে দীর্ঘদিন বাজার মন্দা থাকার পর আজ লেনদেন গতি ভালো থাকার কারণে দিনের শুরু থেকেই শেয়ারদর বেড়েছিল বেশিরভাগ কোম্পানির। আর এই সুযোগে বেশিরভাগ বিনিয়োগকারীই শেয়ার বিক্রি করে মুনাফা তুলার সুযোগ গ্রহণ করেছে। আর এতে করে শেয়ার বিক্রির চাপে দিন শেষে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।রোববারের শেয়ারবাজার পর্যালোচনা:আজ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২২৬ পয়েন্টে।দিনভর লেনদেন হওয়া ৩৪৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩ টির, দর কমেছে ১৩৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭১ টির। ডিএসইতে ৭৫২ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬৫ কোটি ৬২ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৬৮৭ কোটি ১২ লাখ টাকার।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৬ পয়েন্টে। সিএসইতে ১৭৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টির দর বেড়েছে, কমেছে ৬৩টির এবং ৭৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play