আমরা নেটওয়ার্কের ডিভিডেন্ড ঘোষণা

Date: 2026-09-06 10:00:02
আমরা নেটওয়ার্কের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্ক ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ০.১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪৬ পয়সা।আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৬৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৭২ পয়সা।৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ১৪ পয়সা।কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরে জানানো হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ সেপ্টেম্বর।

Share this news