Skip to content
Latest stories

Stock news

আলিফ ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ৩০ জানুয়ারি

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৬টির বা ৩৯.১৯ শতাংশের শেয়ার ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ইনটেক লিমিটেডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবস ইনটেক লিমিটেডের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮.৮০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৪.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৭০ টাকা বা ১৬.৩২ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইনটেক লিমিটেড ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৩.৬৬ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৩.৬৫ শতাংশ, রুপালী লাইফ ইন্স্যুরেন্সের ৩.২৩ শতাংশ, সী পার্ল বীচ রিসোর্টের ৩.০৭ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ২.৬৬ শতাংশ, রিয়েলাইন্স ইন্স্যুরেন্সের ২.৪০ শতাংশ, গ্রীন ডেলটা ইন্স্যুরেন্সের ২.২০ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১.৯৫ শতাংশ এবং পাইওনিয়র ইন্স্যুরেন্সের ১.৯৪ শতাংশ শেয়ার দর কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play