Skip to content
Latest stories

Stock news

আলহাজ টেক্সটাইলের শেয়ারদর কমেছে ১০%

পুঁজিবাজারে তালিকাভুক্ত আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারদর গতকাল একদিনেই ১০ শতাংশ কমেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ দর কমার তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতে ডিএসইতে আলহাজ টেক্সটাইলের শেয়ারদর ছিল ১৯৬ টাকায়। দিনশেষে এ দর কমে দাঁড়িয়েছে ১৭৬ টাকা ৪০ পয়সায়। আলোচ্য দিনটিতে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৯ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ। গতকাল ডিএসইতে কোম্পানিটির মোট ৪ লাখ ৩৭ লাখ ৬৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১২ পয়সা। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৯ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৪৭ পয়সায়।আলোচ্য সময়ে লোকসান হওয়ার কারণ হিসাবে কোম্পানিটি জানিয়েছে, এ সময়ে তাদের উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি পণ্যের বিক্রয়মূল্য কমেছে। পাশাপাশি প্রসাশনিক ব্যয় বাড়ায় আলোচ্য সময়ে কোম্পানিটিকে লোকসান গুনতে হয়েছে। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আলহাজ টেক্সটাইল মিলসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৯১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৬ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৯ টাকা ৫২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৮ টাকা ৬১ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play