Skip to content
Latest stories

Stock news

আজ থেকে স্পট মার্কেটে যাচ্ছে রূপালী ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান রূপালী ব্যাংক লিমিটেডের শেয়ার আজ বুধবার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। কোম্পানিটির বোনাস লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে আগামী ১৬ অক্টোবর রোববার। তাই বুধ ও বৃহস্পতিবার কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। রেকর্ড ডেটের দিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেট শেষ হওয়ার পরদিন থেকে শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।কোম্পানিটি ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। কিন্তু বিদ্যমান আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর কোম্পানিটি তা বিতরণে নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে। নিয়ন্ত্রক সংস্থা কোম্পানিটিকে বোনাস ডিভিডেন্ড বিতরণে সম্মতি দিয়েছে। আর ওই বোনাস ডিভিডেন্ড বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ অক্টোবর। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ১০ পয়সা। আর ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৮৮ পয়সা। আর ওই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১৯ টাকা ৪৩ পয়সা। এর আগে ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। আর ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৪ টাকা ১০ পয়সা। আর ওই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২০৬ টাকা ৫৩ পয়সা।ব্যাংক খাতের এ কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ৭০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪৫৫ কোটি ৫৮ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৫৯০ কোটি টাকা। রূপালী ব্যাংকের মোট ৪৫ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার ৪৯৫ শেয়ার রয়েছে। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে সরকারি ৯০ দশমিক ১৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ৫৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫ দশমিক ২৭ শতাংশ শেয়ার।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play