Skip to content
Latest stories

Stock news

আজ ইউনিলিভারের লেনদেন বন্ধ

লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ থাকবে আজ। রেকর্ড ডেট শেষে আগামীকাল থেকে আবারো দুই স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির লেনদেন চালু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ৩০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। এর মধ্যে ২৪০ শতাংশ নগদ ও ৬০ শতাংশ স্টক লভ্যাংশ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৬ মে বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play