আজ দুই প্রতিষ্ঠানর লেনদেন বন্ধ

Date: 2022-12-06 00:00:12
আজ দুই প্রতিষ্ঠানর লেনদেন বন্ধ
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠান শেয়ার লেনদেন আজ মঙ্গলবার (০৬ ডিসেম্বর ২০২২) বন্ধ থাকবে। ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে প্রতিষ্ঠানগুলোর লেনদেন বন্ধ থাকবে। লংকাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।প্রতিষ্ঠানগুলো হলো: লাফার্জহোলসিম এবং ম্যাকসন্স স্পিনিং।প্রতিষ্ঠানগুলোর মধ্যে লাফার্জহোলসিম ৩১ অক্টোবর সমাপ্ত ২য় অন্তবর্তীকালীন ১৮ শতাংশ ক্যাশ এবং ম্যাকসন্স স্পিনিং ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।রেকর্ড ডেটের পর আগামী বুধবার ০৭ ডিসেম্বর ২০২২ প্রতিষ্ঠানগুলো আবার লেনদেনে ফিরবে।

Share this news