Skip to content
Latest stories

Stock news

আজ ডিএসইর লেনদেন শুরু সকাল সাড়ে ১০ টায়

সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার (৩০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন শুরুতেই বিপর্যয়ে পড়েছে, বন্ধ রয়েছে লেনদেন। সিকিউরিটিজ হাউজগুলোতে খবর নিয়ে জানা গেছে, সার্ভার ত্রুটির কারণে লেনদেন বন্ধ রয়েছে।মূলত, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং সফটওয়্যারে কারিগরি সমস্যা দেখা দিয়েছে। ফলে সকাল ৯টা ৩০ মিনিট থেকে লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। ডিএসইর ওয়েবসাইট আপডেটও বন্ধ রয়েছে।ডিএসইর আইটি বিভাগ শেয়ারনিউজ.২৪কম-কে জানিয়েছে, ত্রুটি সারতে সময় লাগতে পারে,১ ঘন্টাপর লেনদেন চালু হবে। অর্থাৎ আজ সকাল ১০.৩০ টায় লেনদেন চালু হতে পারে।দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চালু রয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play