Skip to content
Latest stories

Stock news

আজ ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন

আজ সাপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ১০ মে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭৩টি কোম্পানির মোট ১ কোটি ১৪ লাখ ৫২ হাজার ৬৭৪টি শেয়ার ৪৮ কোটি ২৭ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড। যার পরিমান ৭ কোটি ৩৯ লাখ ৪৯ হাজার টাকা। এদিন সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড ৪ কোটি ৯২ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় এবং সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ৪ কোটি ৬৪ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- জেমীনি সী ফুড, স্কয়ার ফার্মা, কেডিএস এক্সেসরিস্‌, প্যারামাউন্ট টেক্সটাইল, অ্যাসোসিয়েট অক্সিজেন, সী পার্ল বীচ রিসোর্ট, বেক্সিমকো এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play