Skip to content
Latest stories

Stock news

আজ আসছে তিন কোম্পানির ইপিএস ও ডিভিডেন্ড

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো বোর্ড সভা শেষে বিনিয়োগকারীদের জন্য ইপিএস ও ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দিবে। কোম্পানি তিনটির মধ্যে রয়েছে বিডি ল্যাম্প, হাইডেলবার্গ সিমেন্ট এবং ইউনিলিভার কঞ্জুমার কেয়ার লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।বিডি ল্যাম্প : প্রতিষ্ঠানটির পর্ষদ সভা মঙ্গলবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি ডিভিডেন্ডে ঘোষণা আসতে পারে। এছাড়াও সভায় (জুলাই থেকে সেপ্টেম্বর ২২) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।হাইডেলবার্গ সিমেন্ট: প্রতিষ্ঠানটির পর্ষদ সভা মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে (জুলাই থেকে সেপ্টেম্বর ২২) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।ইউনিলিভার কঞ্জুমার কেয়ার: কোম্পানিটির পর্ষদ সভা আজ ভিকাল ৫টা অনুষ্ঠিত হবে। সভা থেকে (জুলাই থেকে সেপ্টেম্বর ২২) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play