Skip to content
Latest stories

Stock news

আজ আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ সভা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বেলা ২টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে কোম্পানিটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদক অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৫ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৮৩ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৯৪ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩৪ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ১১ পয়সায়।সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে আইডিএলসি ফাইন্যান্স। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্সের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২১১ কোটি ৬০ লাখ টাকা। আগের হিসাব বছরে নিট মুনাফা ছিল ২৫৪ কোটি ৫ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ৩৪ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৬ টাকা ৪২ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play