Skip to content
Latest stories

Stock news

আইসিবি ইসলামিক ব্যাংকের নিট লোকসান কমেছে ৩৬%

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় কর-পরবর্তী নিট লোকসান কমেছে ৩৬ শতাংশের বেশি। ব্যাংকটির সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। লোকসানে থাকায় আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি ব্যাংকটির পর্ষদ।প্রতিবেদন অনুসারে, ২০২২ হিসাব বছরে আইসিবি ইসলামিক ব্যাংকের কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ২৫ কোটি ২৪ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩৯ কোটি ৪৮ লাখ টাকা টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট লোকসান কমেছে ১৪ কোটি ২৪ লাখ টাকা বা ৩৬ দশমিক শূন্য ৭ শতাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৯ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫১ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ১৩ পয়সা।২০২২ হিসাব বছরের এজেন্ডাগুলোয় শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ১৩ জুলাই সকাল ১০টা ৩০ মিনিটে ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে ব্যাংকটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ মে।সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি আইসিবি ইসলামিক ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়ায় ১৮ টাকা ১৩ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৭ টাকা ৫৪ পয়সা।এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্যও কোনো লভ্যাংশ দেয়নি আইসিবি ইসলামিক ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান ছিল ২৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৪ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play