Skip to content
Latest stories

Stock news

আইপিওতে গ্লোবাল ইসলামী ব্যাংকের চমক

চতুর্থ প্রজন্মের গ্লোবাল ইসলামী ব্যাংক প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) নিয়ে এসেছে চমক। প্রাথমিকভাবে এনআরবিদের প্রাধান্য দিয়ে ২৫ শতাংশ শেয়ার বরাদ্দ রাখা হচ্ছে। অবশিষ্ট ৭৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের মাঝে বিনিয়োগ করা হবে। যেখানে বিনিয়োগকারীরা ১০,০০০ টাকা বা এর গুণিতক সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত আইপিও আবেদন করতে পারবেন।সাম্প্রতিক সময় পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দেওয়া হয়েছে। ব্যাংকটি পুঁজিবাজার থেকে ৪২৫ কোটি টাকা উত্তোলন করবে। এরই ধারাবাহিকতায় ব্যাংকটির আইপিওর তারিখ নির্ধারণ করা হয়েছে। ব্যাংকটির আইপিও আবেদন শুরু হবে আগামী ১৬ অক্টোবর। এ আবেদন গ্রহণ চলবে ২০ অক্টোবর পরযন্ত।এর আগে গত ১৫ জুন আইপিওর মাধ্যমে ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনের জন্য গ্লোবাল ইসলামী ব্যাংককে অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।তথ্য মতে, গ্লোবাল ইসলামী ব্যাংক শেয়ারবাজার ৪২ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৪২৫ কোটি টাকা উত্তোলন করবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এরমধ্যে ২৫ শতাংশ অভিবাসী কর্মীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে এসএমই, সরকারি সিকিউরিটিজ ও সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে, যা বিনিয়োগকারীদের নিজেরাই করতে পারে। এজন্য ব্যাংকের মাধ্যমে বিনিয়োগের প্রয়োজন পড়ে না।কোম্পানিটির ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়ন ছাড়া নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১৪.৪২ টাকায়। সর্বশেষ বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯১ টাকা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা।আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে লংকাবাংলা ইনভেস্টমেন্ট এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play