Skip to content
Latest stories

Stock news

আইপিডিসির পর্ষদ সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে কোম্পানিটির সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশের সুপারিশ আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) আইপিডিসি ফাইন্যান্সের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬২ কোটি টাকা। আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৬৩ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৭ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১ টাকা ৭০ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৯ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৫৯ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৫৯ পয়সায়।৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আর্থিক খাতের কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে প্রতিষ্ঠানটির ইপিএস হয় ২ টাকা ৩৭ পয়সা। আগের হিসাব বছরে আয় ছিল ১ টাকা ৯০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৭ টাকা ১২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৬ টাকা ৩৪ পয়সা।এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আইপিডিসি ফাইন্যান্স। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ১ টাকা ৯০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭২ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে প্রতিষ্ঠানটির এনএভিপিএস ছিল ১৬ টাকা ৩৪ পয়সা। ডিএসইতে গতকাল আইপিডিসি ফাইন্যান্সে শেয়ারের সমাপনী দর ছিল ৫৭ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩৩ টাকা ৮০ ও ৭৭ টাকা ২০ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play