Skip to content
Latest stories

Stock news

আগ্রহের শীর্ষে সেন্ট্রাল ফার্মা

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭২টির বা ১৯.৩০ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে সেন্ট্রাল ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ১২.৭০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.২০ টাকা বা ৯.৪৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সেন্ট্রাল ফার্মা ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাহজিবাজার পাওয়ারের ৯.১৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৮.১৭ শতাংশ, বিডিকমের ৪.৭৩ শতাংশ, সী পার্লের ৭.৮৯ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৭.২১ শতাংশ, বসুন্ধরা পেপারের ৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৬.৭৩ শতাংশ, জেএমআই হাসপিটালের ৫.৯৭ শতাংশ এবং আমরা টেকনোলজিসের শেয়ার দর ৫.৬৩ শতাংশ বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play