Skip to content
Latest stories

Stock news

আগ্রহের শীর্ষে পেনিনসুলা

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০১টির বা ২৭.৩৭ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে পেনিনসুলা চিটাগংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে পেনিনসুলার শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৬.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৩০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে পেনিনসুলা ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৯.৯৭ শতাংশ, নাভানা সিএনজির ৯.৮১ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৯.৭৫ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়েরপ ৯.৪১ শতাংশ, ফার কেমিক্যালের ৯.৩২ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৮.৭৭ শতাংশ, মনোস্পুল পেপারের ৮.৭৪ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৮.২৪ শতাংশ এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭.১০ শতাংশ বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play