Skip to content
Latest stories

Stock news

আগ্রহের শীর্ষে মুন্নু সিরামিক

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৬টির বা ১১.১৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে মুন্নু সিরামিকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে মুন্নু সিরামিকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৮.৭০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩৮.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯.৬০ টাকা বা ৭.৪৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মুন্নু সিরামিক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মনোস্পুল পেপারের ৬.২৩ শতাংশ, এপেক্স ফুডসের ৫.৬৯ শতাংশ, হাক্কানি পাল্পের ৫.১১ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ৪.৯৭ শতাংশ, নর্দার্ণ জুটের ৪.৫৩ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৪ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৩.৯৯ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ৩.৬১ শতাংশ এবং বিডি ল্যাম্পসের শেয়ার দর ৩.১০ শতাংশ বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play